একটা সময় নদীমাতৃক বাংলার ঘরে ঘরে মিঠাপানির মাছের শুঁটকি ছিল পরিচিত খাবার। নদী, খাল-বিল আর গ্রামবাংলার রান্নাঘরের সঙ্গে জড়িয়ে ছিল এই স্বাদগুলো।
সময়ের সঙ্গে সেই মাছ, সেই রান্না আর সেই স্বাদের অনেকটাই হারিয়ে গেছে। আমাদের খানেওয়ালা প্যাকেজ সেই হারিয়ে যাওয়া স্বাদের কিছুটা আবার আপনার রান্নাঘরে ফিরিয়ে আনার ছোট্ট একটি উদ্যোগ।
এই প্যাকেজে থাকছে ৫ ধরনের মিঠাপানির মাছের শুঁটকি-
- সুনামগঞ্জের হাওরের চিংড়ি
- সুনামগঞ্জের হাওরের বাইম
- রাজবাড়ীর টাকি
- রাজবাড়ীর ঘনিয়া মাছ
- চলনবিলের পুঁটি
প্রতিটি মাছ ১০০ গ্রাম করে। অর্থাৎ এক প্যাকেজে মোট ৫০০ গ্রাম শুঁটকি।
পাঁচটি মাছের স্বাদ, গন্ধ ও রান্নার ধরন আলাদা। তাই খানেওয়ালা শুধু পাঁচ রকম শুঁটকির একটি প্যাকেজ নয় – এটি বাংলার মিঠাপানির মাছ, গ্রামীণ রান্নাঘর এবং হারিয়ে যেতে বসা খাদ্যস্মৃতির সঙ্গে পরিচিত হওয়ার একটি সুযোগ।
ভর্তা, ভুনা, ঝোল কিংবা আপনার নিজের পছন্দের পুরনো কোনো রেসিপিতে – চেখে দেখুন পাঁচটি স্বাদ।
খানেওয়ালা
হারিয়ে যাওয়া স্বাদের সামান্য কিছু স্মৃতি – আপনার রান্নাঘরে।






Reviews
There are no reviews yet.