দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেসে আপনাকে স্বাগতম
সাভার বাজার ডট কম, ম্যাংগ্রোভ এ্যাগ্রো এন্ড রিসোর্টস এর একটি সাবসিডিয়ারি। ম্যাংগ্রোভ এ্যাগ্রো এন্ড রিসোর্টস সাভারের পাথালিয়া ইউনিয়ন পরিষদের অধীনে রেজিষ্ট্রিকৃত একটি কৃষিপণ্য উৎপাদনকারী, বিপণনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠান যা ২০১১ সাল থেকে ব্যাবসা পরিচালনা করে আসছে।
ধান, তেলবীজ ও বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ দিয়ে শুরু হলেও মৎস্য চাষে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
২০১৮ সালে প্রতিষ্ঠানটি নিরাপদ মৎস্য চাষে বিনিয়োগ করে।
নিরাপদ খাদ্য উৎপাদন, আহরণ এবং তা ন্যায্যমূল্যে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সাভার বাজার ডট কমের যাত্রা। পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের রক্ষায় আমরা সঙ্কল্পবদ্ধ।
আমাদের রয়েছে বিপুল পণ্যের সমাহার!

